বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা

বিশ্বকাপের প্রথম ম্যাচকে কেন্দ্র করে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে মেক্সিকো সরকার। রাজধানী মেক্সিকো সিটিতে যানজট ও জনসমাগম নিয়ন্ত্রণে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে শহরে অতিরিক্ত চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম একটি বিশেষ নির্দেশনা জারি করেন। সেই নির্দেশনায় বলা হয়, শুধু সরকারি নয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বৃহস্পতিবার বন্ধ থাকবে। সব ধরনের স্কুল-কলেজ কার্যক্রম পুরো দিনের জন্য স্থগিত থাকবে।

সরকারি দপ্তরে কর্মরত ফেডারেল কর্মীদের জন্যও দূর থেকে কাজ করার ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অনুরোধ জানানো হয়েছে, যেসব কাজ জরুরি নয় সেগুলো যেন কর্মীরা বাসা থেকে সম্পন্ন করেন।

প্রেসিডেন্ট শিনবম বলেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো বিশ্বকাপের উদ্বোধনী দিন যেন কোনো ধরনের যানজট বা সমস্যা ছাড়া শান্তভাবে সম্পন্ন হয়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ নেয়া হয়েছে মূলত শহরের বাসিন্দা এবং বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করার জন্য। এই বিশেষ ব্যবস্থা শুধু উদ্বোধনী ম্যাচের দিন কার্যকর থাকবে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত কার্যক্রম আবার শুরু হবে।

Read Previous

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরুর আগে যা যা জানা দরকার

Read Next

খালি পেটে কোন ৫ ধরনের খাবার গ্যাস্ট্রিক বাড়ায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular