আর্জেন্টিনার কাছেও ৭ গোল খেয়েছিল কুরাসাও

বিশ্বকাপে অভিষেকটা বিব্রতকরই হলো কুরাসাওর জন্য। জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরে নিজেদের প্রথম বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ছোট্ট এই দেশটি। এই দলটি বছর তিনেক আগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছেও ৭টি গোল খেয়েছিলো। বিনিময়ে আর্জেন্টিনার জালে অবশ্য একবারও বল জড়াতে পারেনি তারা।

২০২৩ এর মার্চে আর্জেন্টিনা এবং কুরাসাওর মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। সে ম্যাচে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। ম্যাচের পর নিন্দুকরা ব্যঙ্গ করে বলছিল–মানচিত্রে নতুন দেশ আবিষ্কার করেছেন মেসি। সেদিনের সেই অখ্যাত দেশটি এবার চমক দেখিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে অবস্থিত নেদারল্যান্ডসের একটি স্বায়ত্তশাসিত দ্বীপ কুরাসাও। ‘এবিসি’ দ্বীপপুঞ্জের (আরুবা, বেনেয়ার এবং কুরাসাও) বৃহত্তম দ্বীপ এটি। কুরাসাও তার চমৎকার সৈকত আর প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত। ফুটবল জগতে নিতান্তই অখ্যাত এই ক্ষুদ্র দ্বীপদেশ।

২০২৩ এর মার্চে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭ গোল খেয়ে হাস্যরসের জন্ম দেয়।

জার্মানির পক্ষে ম্যাচের মতোই আর্জেন্টিনার বিপক্ষেও সবচেয়ে বড় ঝড়টা যায় কুরাসাওয়ের গোলরক্ষক ইলয় রোমের ওপর। কিন্তু ৭টি গোল হজম করেও ম্যাচের পর উচ্ছ্বাস প্রকাশ করেন রোম। কারণ সাত গোল খেলেও যে স্বপ্ন পূরণ হয়েছিল তার। ম্যাচ শেষে পছন্দের তারকা মেসির সঙ্গে জার্সি বদল করেছিলেন তিনি।

ব্রাজিলকে ৭ গোল দিয়েছে কোন কোন দেশ

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পেয়ে কুরাসাওয়ের গোলরক্ষক সেদিন ভুলে গিয়েছিলেন ৭ গোল হজম করার যন্ত্রণাও। বরং এই মুহূর্তটি তার কাছে নাকি স্বপ্নের মতো ছিলো।

ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে রোম বলেছিলেন, ‘এটা অবিশ্বাস্য, স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমরা সবাই মেসির ভক্ত। এখন আমি তার বিপক্ষে খেলেছি।’

মেসির কাছ থেকে ৩ গোল হজম করলেও খুব একটা হতাশ নন কুরাসাও গোলরক্ষক। বরং কয়েকটা গোল সেভ করে মেসির কাছ থেকে প্রশংসা পেয়ে খুশি তিনি, ‘সময়টা কঠিন ছিল। সে (মেসি) আমার বিরুদ্ধে গোল করেছে। তবে তার কিছু শটও আমি ঠেকিয়েছি। পরে সেও আমাকে বলেছে যে আমি কিছু ভালো সেভ করেছি। এটা আমার কাছে অনেক কিছু।’

এবারই ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশটির প্রথম বিশ্বকাপ। জনসংখ্যার বিচারে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়ার কীর্তি গড়েছে তারা।

বিশ্বকাপের যে রেকর্ডগুলো ভাঙা প্রায় ‘অসম্ভব’

কুরাসাও কনকাকাফ অঞ্চলের দেশ। এই অঞ্চলের তিন দেশ যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকো আয়োজন করছে বিশ্বকাপ। ফলে বাছাই পর্বে না খেলেই সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়েছে তারা।

কুরাসাও শুধু জনসংখ্যা বা আকারের দিক থেকেই নয়, বরং একটি অনন্য জাতীয় দল গঠন করেও ইতিহাস গড়েছে। যেখানে প্রায় পুরো দলই নেদারল্যান্ডসে জন্ম নেয়া খেলোয়াড়দের নিয়ে গঠিত। এখন তারা ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে জার্মানির বিপক্ষে, গ্রুপ ‘ই’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ইকুয়েডর ও আইভরি কোস্টও।

Read Previous

কেপ ভার্দের বিপক্ষে ইয়ামাল খেলবেন, তবে…

Read Next

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় ৩২ বছরের মার্কিন গায়কের মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular