হরমুজ তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে: ইরানের প্রধান আলোচক

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ আবারও বলেছেন যে, হরমুজ প্রণালী তেহরানের অধীনে পরিচালিত হবে। ইসলামিক প্রজাতন্ত্রের ওপর মার্কিন-ইসরাইলি যুদ্ধ শেষ করার লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনার পর তিনি এই মন্তব্য করেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আইআরএনএ-এর তথ্যমতে, আলোচনা থেকে ফিরে গালিবফ বলেন, ‘হরমুজ প্রণালী আর কখনো তার যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অধীনে পরিচালিত হবে।’

শুধু তাই নয়, গালিবফের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, সুইজারল্যান্ডের বিলাসবহুল রিসোর্ট বার্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনায় ‘ভালো সাফল্য’ অর্জিত হয়েছে।

তিনি বলেন, ‘আমার মতে, এই সফরে ভালো সাফল্য এসেছে, বিশেষ করে প্রণালী বিষয়ক আলোচনা, লেবানন আলোচনা, তেল ছাড়ের প্রশ্ন এবং জব্দকৃত তহবিল ছাড়ানোর বিষয়টিতে।’

মধ্যপ্রাচ্যকে গ্রাস করা সংঘাতের অবসানের লক্ষ্যে গত রোববার সুইজারল্যান্ডে প্রথম দফা আলোচনার পর, ইরান ও যুক্তরাষ্ট্র সোমবার গুরুত্বপূর্ণ নৌপথটি খোলা রাখতে এবং লেবাননে যুদ্ধ বন্ধ করতে যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সম্মত হয়েছে বলে মধ্যস্থতাকারীরা জানান।

এদিকে, সোমবার যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন।

চুক্তির অংশ হিসেবে তেহরান ওয়াশিংটনের কাছ থেকে এক ধরনের নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং সেইসাথে জব্দকৃত সম্পদ ছাড়ও পাবে বলে জানানো হয়।

Read Previous

রেকর্ড হারিয়েও মেসির প্রশংসায় ক্লোজা

Read Next

সাহাবিদের যুগে আশুরার রোজা যেমন ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular