ভোজিনহাকে দলে নিতে আগ্রহী ব্রাজিলের দুই ক্লাব

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দে গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াস তথা আগ্রহ দেখানো দুটি ক্লাব হলো অ্যাতলেটিকো গোইয়ানিয়েন্সে ও আভাই। ৪০ বছর বয়সি ভোজিনহার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে তারা। শাভেজের সঙ্গে গত ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কেপ ভার্দের এই গোলরক্ষক বর্তমানে ফ্রি এজেন্ট।

বিশ্বকাপে কাবো ভার্দের ঐতিহাসিক অভিযানে ভোজিনহা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন। তিনটি ড্র করে নকআউট পর্বে ওঠার পর আফ্রিকার দলটি আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই করে এবং ম্যাচটিকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যান।

আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসি ও তার সতীর্থদের বিরুদ্ধে ভোজিনহা দুর্দান্ত গোলকিপিং করেন। এর আগে স্পেনের বিপক্ষেও তিনি একই রকম অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। যার ফলস্বরূপ বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিপুল জনপ্রিয়তা হয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪৮ লাখ (২৪.৮ মিলিয়ন)। বিশ্বকাপ শুরুর আগে যেখানে তার অনুসারী ছিল মাত্র ৫৬ হাজার।

Read Previous

রোনালদোর সমালোচকদের বিরুদ্ধে গাভি

Read Next

জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৩৫ কোটি ডলার

Most Popular