রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

বাঙালি ভাত অন্ত প্রাণ জাতি। সারাদিন কাজ শেষে রাতে এক থালা গরম ভাত না খেলে যেন অনেকের দু’চোখে ঘুম আসতে চায় না। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রভাবে একদল মানুষ রাতে ভাত খাওয়ার অভ্যাসকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে দাবি করছেন। এই দ্বন্দ্বে অনেকেই দোটানায় পড়ে রাতের খাবারের তালিকা থেকে প্রিয় ভাত বাদ দিচ্ছেন। তবে সত্যিই কি রাতে ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর? এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার।

ভাতেও রয়েছে প্রয়োজনীয় পুষ্টিগুণ

ভাত মানেই কেবল কার্বোহাইড্রেট নয়। শরীরের প্রয়োজনীয় শক্তির জোগান দেওয়ার পাশাপাশি ভাতে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদারের মতে, ভাতে থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তির ঘাটতি দূর করে আমাদের সতেজ রাখতে সাহায্য করে। এ ছাড়া ভাতে থাকে:

অনেকের ধারণা, রাতে ভাত খেলে মেদ বাড়ে বা বদহজম হয়। কিন্তু পুষ্টিবিদ বলছেন ভিন্ন কথা। তার মতে, রাতে অনায়াসেই ভাত খাওয়া যায়। ভাত একটি সহজপাচ্য খাবার, যা পেটের সমস্যা হওয়ার ঝুঁকি কমায়। এ ছাড়া ভাতের একটি বিশেষ গুণ হলো, এটি রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। তাই অহেতুক ভয় না পেয়ে যারা রাতে ভাত খেতে পছন্দ করেন, তারা নিশ্চিন্তে এটি গ্রহণ করতে পারেন।

পরিমাণ কতটুকু হওয়া উচিত?

ভাত খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো এর পরিমাণ। একজন সুস্থ মানুষ যার উচ্চতা মোটামুটি ৫ ফুট ৭ ইঞ্চি, তিনি দিনে প্রায় ১৫০ গ্রাম চালের ভাত খেতে পারেন। এক্ষেত্রে দুপুরে ৭৫ গ্রাম এবং রাতে ৭৫ গ্রাম চালের ভাত রাখা যেতে পারে। তবে মনে রাখতে হবে, প্রত্যেকের উচ্চতা ও ওজন অনুযায়ী ক্যালোরির চাহিদা ভিন্ন হয়, তাই সঠিক পরিমাপ নির্ধারণে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ডায়বেটিস ও ভাতের সম্পর্ক

ডায়বেটিস থাকলে অনেকেই রাতে ভাত খাওয়া পুরোপুরি বন্ধ করে দেন। তবে পুষ্টিবিদ জানাচ্ছেন, সঠিক নিয়ম মেনে ডায়বেটিস রোগীরাও নিয়মিত ভাত খেতে পারেন। এক্ষেত্রে ভাতের পরিমাপ পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেওয়া জরুরি, যাতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ভাত বনাম রুটি: কোনটি সেরা?

অনেকে ওজন কমাতে ভাতের বদলে রুটি বেছে নেন। মজার বিষয় হলো, ভাত এবং রুটির ক্যালোরি ভ্যালু প্রায় সমান। রুটিতে ভাতের তুলনায় ফাইবার বেশি থাকে যা সুগার নিয়ন্ত্রণে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। কিন্তু রুটি অনেকেরই সহ্য হয় না এবং পেটের সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে পুষ্টিবিদের পরামর্শ হলো, রুটি বা ভাতের মধ্যে অহেতুক তুলনা না করে নিজের শরীরে যা সহ্য হয় এবং পছন্দের খাবারটিই খাওয়া ভালো।

Read Previous

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

Read Next

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২২৩৯ মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular