দেশে চলমান হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮৩১ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৫ জন।
এর মধ্যে হামের উপসর্গে ৭৩৫ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হলেন প্রতিমন্ত্রী ইশরাক
একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের শরীরে। এ নিয়ে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৯ জনে। এছাড়া নতুন করে ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ২৬ হাজার ৫৪০ জনের।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯ হাজার ৩৬৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ পাঁচ হাজার ১৯৮ জন।
