পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

 

পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের এ তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

আটককৃতরা হলো, ঝলাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামানিক (৪৭) ও মানিকনগর পশ্চিমপাড়া গ্রামের মমিনুল ইসলাম খোকন (৩৩)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, নির্বাচন সামনে রেখে জেলা পুলিশ অপরাধী ধরতে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ এলাকা থেকে শাহীন ও হযরতকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকা থেকে খোকনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Read Previous

ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু

Read Next

বিপুল পরিমাণ টাকার বিষয়ে যা বললেন আটক জেলা জামায়াত আমির বেলাল

Most Popular