বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবার সচল হয়েছে কার্যক্রম।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য তিন দিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাক পণ্য আমদানি হয় এবং ২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে গত তিন দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। নির্বাচন ও ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারত থেকে ২০টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আমদানি হয়েছে।

অপরদিকে বাংলাদেশ থেকে ৫টি পণ্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়েছে।

Read Previous

বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

Read Next

জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান

Most Popular