কারা কত আসন পাবে নির্বাচনী সেট-আপ আগেই করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলামোটরে আরব আমিরাতে থেকে কারামুক্ত ২৪ জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে এনসিপি।
এ সময় পাটওয়ারী বলেন, জনগণ ১১ দলীয় জোটের ওপর আস্থা রেখেছে। কিন্তু জনগণের ভোট চুরি করা হয়েছে। করাপটেড পদ্ধিতে নির্বাচনটা হয়েছে। ভোট চুরি হয়েছে দাবি করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
চাঁদাবাজির সঙ্গে জড়িত এমন কাউকে মন্ত্রণালয় না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও হাসিনার বিচারের বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। আওয়ামী লীগ ও হাসিনার বিচার করতে হবে। নতুন বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুর্নীতি রুখে দিতে একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে এবং পুরো রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে।
