৯৬৫ গোলের মাইলফলকে ‘সিআর৭’

সৌদি প্রো লিগে গোলের খাতা আরও ভারী করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর জোড়া গোলে ভর করে আল হাজেমকে ৪-০ গোলে হারিয়ে টানা দশম জয় তুলে নিয়েছে আল নাসর। এই জয়ের মধ্য দিয়ে রোনালদো নিজের ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ৯৬৫–এ। একই সঙ্গে লিগের শীর্ষস্থানও দখলে নিয়েছে সিআরসেভেনের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন পর্তুগিজ মহাতারকা। খেলা শুরুর মাত্র ২০ সেকেন্ডেই প্রথম সুযোগ তৈরি করেন তিনি। অল্প সময়ের মধ্যেই কিংসলি কোমানের দারুণ পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এটি ছিল তার ৯৬৪তম গোল।

প্রথমার্ধে আল নাসর দাপট ধরে রাখে। জোয়াওয়ের ক্রস থেকে কোমান ব্যবধান দ্বিগুণ করেন। রোনালদো আরেকটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি। অ্যাঞ্জেলোর দারুণ একক প্রচেষ্টায় আসে তৃতীয় গোল। ম্যাচের শেষ দিকে আবারও বাঁ পায়ের শটে গোল করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। ৯৬৫ গোলের মাইলফলকে পৌঁছে হাজার গোলের স্বপ্নের আরও কাছে চলে গেলেন পর্তুগালের এই ফরোয়ার্ড।

অন্যদিকে, শীর্ষে থাকা আল হিলাল ড্র করায় পয়েন্ট টেবিলে পরিবর্তন আসে। ফলে এই জয়ের মাধ্যমে আল নাসর লিগের শীর্ষে উঠে যায়। রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্সই বর্তমানে সৌদি লিগের শিরোপা লড়াইকে নতুন মাত্রা দিচ্ছে আর এতেই পূরণ হতে পারে আল নাসরের হয়ে রোনালদোর ট্রফি জয়ের স্বপ্ন।

Read Previous

আগামী মাসেই চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

Read Next

জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

Most Popular