এবার আকাশসীমা বন্ধ করল ইরাক

ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু হয়। এ পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরাক।
ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের প্রতিবেশী ইরানে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর তারা দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে ইরানে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইলও। সব ধরনের বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসাধারণকে বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিদেশে থাকা যাত্রীদের আকাশসীমা পুনরায় চালু হওয়ার পরে ফ্লাইটের সময়সূচি সম্পর্কে মিডিয়া এবং তাদের বিমান সংস্থার মাধ্যমে আপডেট থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, বিদেশে থাকা ইসরাইলিদের জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশাবলী এবং সুপারিশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

‘নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে, আকাশসীমা পুনরায় চালু করা হবে এবং ইসরাইলে আসা এবং যাওয়ার ফ্লাইট পুনরায় চালু করা হবে। নতুন ফ্লাইটের বিষয়ে ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Read Previous

ধর্ষণে জড়িত অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ের কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

Read Next

দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular