রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন ২০২৫ পেশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (১ মার্চ) দুপুরে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদন পেশ করেন।

এ সময় পিএসসির চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, রাষ্ট্রপতি তা বাস্তবায়নের তাগিদ দেন।

পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

Read Previous

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী

Read Next

এবার ইউরোপের দেশে হামলা করল ইরান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular