রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে করণীয়

 

রমজান আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম, ত্যাগ ও অপরের প্রতি সহমর্মিতা প্রকাশের মাস। এ মাসে সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ। তাই তো ইসলামের নীতিমালা অনুযায়ী রোজা রাখতে হবে। তাহলেই পাওয়া যাবে অফুরন্ত সওয়াব। ইসলামে নারীর জন্য রয়েছে আলাদা বিধান।

একজন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে করণীয় কী?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, রমজানের রোজা রাখার পর দিনের বেলা কোনো নারীর যদি পিরিয়ড শুরু হয়, তাহলে তিনি রোজা ভেঙে ফেলবেন এবং তখন থেকেই খাওয়া-দাওয়া করতে পারবেন। পরবর্তীতে এই রোজাটি এবং পিরিয়ডের কারণে যে কয়টি রোজা তিনি রাখতে পারবেন না, সেগুলোর কাজা করে নেবেন। হজরত আয়েশা (রা.) বলেন,

كَانَ يُصِيبُنَا ذَلِكَ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وآله وسلم فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاةِ

আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকালে আমাদের পিরিয়ড হলে আমাদেরকে (রোজা ভেঙে পরবর্তীতে) রোজার কাজা আদায়ের নির্দেশ দেয়া হতো, কিন্তু নামাজের কাজা আদায়ের আদেশ দেয়া হতো না। (বুখারি; মুসলিম)

Read Previous

সীতাকুন্ডে শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা

Read Next

মধ্যপ্রাচ্যে সংঘাত: সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular