তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

আজ শনিবার (৭ মার্চ), বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

বিএনপি নেতাদের দাবি, সেই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পৈশাচিক নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর, ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান।

১/১১ সরকারের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলেও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ জোরালো হয়। সে সময় তার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়। বিএনপি দাবি করে আসছে, এসব মামলার কোনো ভিত্তি নেই এবং এটি ছিল কেবল তাকে রাজনীতি থেকে দূরে রাখার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র। তবে দীর্ঘ নির্বাসন ও আইনি লড়াই শেষে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

Read Previous

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

Read Next

১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular