ইরান থেকে আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

 

ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। খবর এএফপির।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রোববার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরান থেকে আগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জবাব দিচ্ছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। ভয়াবহ বিস্ফোরণের পর তেহরানের আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। খবর বিবিসির।

আইডিএফ বলছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি ‘উল্লেখযোগ্য হামলা’। তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।

অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় চারজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোটেলে বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা লোকজন আশ্রয় নিয়েছিলেন।

Read Previous

ঈদের নামাজ পড়ানো নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১

Read Next

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৮৯৯ মামলা

Most Popular