ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে যা বলল রাশিয়া

 

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো হামলা হয়নি বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (৯ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম, তাদের প্রধান আলেক্সি লিখাচেভের বরাত দিয়ে জানিয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়ে গেছে তবে স্থাপনা বা এর নির্মাণস্থলে কোনো হামলার খবর পাওয়া যায়নি।

লিখাচেভ বলেন, বুশেহরে অতিরিক্ত ইউনিট নির্মাণ স্থগিত করা হয়েছে, যদিও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং কাজ সম্পূর্ণ করার জন্য ৬০০ জনেরও বেশি কর্মী সাইটে রয়েছেন, যে কাজগুলো থামানো যাবে না।

লিখাচেভ এর আগে ইরানের পারমাণবিক স্থাপনার কাছে হামলার হুমকি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং বলেছিলেন যে প্ল্যান্ট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিনা তা স্পষ্ট জানা যায়নি।

এদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে-ইসরাইলের চলমান সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হামলা হবে কিনা তা নিয়ে কিছু বলাটা কঠিন, তবে আমাদের জনগণ যেকোনো অবস্থাতেই সেখানে থাকবে এবং এই স্থাপনাটি আমাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে। তিনি বলেন।

তিনি সাংবাদিকদের আরও বলেন, প্ল্যান্টের দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটের নির্মাণস্থলে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

প্রায় ৬৩৯ জন রাশিয়ান কর্মী ইরানে রয়েছেন এবং যারা ইতিমধ্যেই রাজধানী তেহরানে ছিলেন তারা চলে যাচ্ছেন, লিখাচেভ বলেন।

শনিবার ইরানে অভিযান শুরু হওয়ার পর প্রায় ১০০ জন কর্মী এবং তাদের পরিবারকে সরিয়ে নেয়া হয়েছিল।

Read Previous

মানবাধিকার রক্ষায় যেকোনো ব্যক্তিকে চ্যালেঞ্জের সাহস রাখে কমিশন: চেয়ারপারসন মইনুল

Read Next

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পিস্তল ছিনতাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular