বিশ্বকাপ জেতার একদিন না যেতেই শাস্তি পেলেন ভারতীয় পেসার

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার একদিন না যেতেই আইসিসির শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে জরিমানা করা হয়েছে তাকে।

ঘটনা রোববার ( ৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে নিজের বল ফলো-থ্রুতে থামিয়ে উইকেটের দিকে ছুড়তে গিয়ে তা সরাসরি ড্যারিল মিচেলের গায়ে মেরে বসেন আর্শদীপ। অথচ মিচেল তখন স্টাম্পের পজিশন থেকে অনেক বাইরে ছিলেন। যার কারণে এমন আচরণে তিনি ক্ষীপ্ত হয়ে আম্পায়ারের কাছে অভিযোগ করেন। সে মুহূর্তে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এগিয়ে এসে কিউই ব্যাটারের কাছে ক্ষমা চান। পরবর্তীতে আর্শদীপও দুঃখ প্রকাশ করেন।

তারপরও আইসিসি বিষয়টিকে আমলে নিয়ে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করে।আইসিসি জানায়, আর্শদীপ আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়েছে- আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে অযথা বা বিপজ্জনকভাবে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটিই আর্শদীপের প্রথম অপরাধ।

এই অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, অ্যালেক্স হোয়ার্ফ ও তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। পরে অ্যান্ডি পাইক্রফট এর প্রস্তাবিত শাস্তি মেনে নেন আর্শদীপ। ফলে এ নিয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির শৃঙ্খলাবিধি অনুযায়ী লেভেল-১ অপরাধের ক্ষেত্রে খেলোয়াড়কে সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং ১ বা ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।

Read Previous

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রশংসা করায় বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেফতার ৬

Read Next

রমজানে যে কারণে আলু বোখারা খাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular