তথ্য মন্ত্রণালয়ে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১ এপ্রিল

 

তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত এসব পদে স্নাতকেরা আবেদন করতে পারবেন

তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত এসব পদে স্নাতকেরা আবেদন করতে পারবেন
তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৬৮। আবেদনের শেষ তারিখ ২১ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-সহ স্নাতক (সম্মান) ডিগ্রি; কম্পিউটারে এমএস ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা; পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: ফটোগ্রাফার

পদসংখ্যা: ০৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিজিটাল ফটোগ্রাফিতে অন্যূন ৬ মাসের কোর্সের সনদ; বাংলা ও ইংরেজিতে ছবির ক্যাপশন লেখায় দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিকতার যোগ্যতা।

বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: ক্যাটালগার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: স্টোর অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ–সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনে বয়সসীমা
১ মার্চ ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা https://pid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন করতে পারবেন।

আরও পড়ুন
বিআইডব্লিউটিএতে ৯ থেকে ১৬ গ্রেডে চাকরি, পদ ৫৪
১৪ মার্চ ২০২৬
বিআইডব্লিউটিএতে ৯ থেকে ১৬ গ্রেডে চাকরি, পদ ৫৪
আবেদন ফি
গ্রেড ১১ থেকে ১২–এর জন্য আবেদন ফি ১৫০ টাকা, সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।

গ্রেড ১৩ থেকে ১৬-এর জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

গ্রেড ১৭ থেকে ২০-এর জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

**সব গ্রেডে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।

অনলাইনে এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

*আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

https://pressinform.gov.bd/pages/notices/নিয়োগ-বিজ্ঞপ্তি-xdz3xp-69b631a337922c2646d037f5

Read Previous

প্যারাসিটামল নিয়ে যা জানা উচিত

Read Next

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচক কমিটিতে ‘সার্জারি’ চান শহীদ আফ্রিদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular