রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অফ কমার্সের নেতাদের সাক্ষাৎ

 

পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পাবনা সার্কিট হাউজে সাক্ষাৎকালে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনটির সহ-সভাপতি এবং পরিচালকগণ উপস্থিত ছিলেন।

এ সময় তারা পাবনা জেলায় ৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগসহ সংগঠনটির সার্বিক কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সংগঠনটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

এর আগে, পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

Read Previous

সব গুম-খুন, গণহত্যার বিচার হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Read Next

‘বালিশ বা ছাগল কাণ্ড’ যেন আর না ঘটে, সংসদীয় কমিটির কড়া হুঁশিয়ারি

Most Popular