এমপিওভুক্ত শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটের নতুন খবর

 

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট কার্যক্রম গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত মোট এক হাজার ১৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ হাজার ৯৩৪ জন শিক্ষক-কর্মচারীর বিল এখনো সাবমিট করা হয়নি। কর্মকর্তারা দ্রুত এ বিল সাবমিটের জন্য শিক্ষকদের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই মাসটা নিয়ে আমরা খুব বিপদে আছি। বৈশাখী ভাতা ও এ মাসের বিল সাবমিট গত ২৬ মার্চে আমরা চালু করেছিলাম। কিন্তু সোমবার সকাল পর্যন্ত আমরা দেখলাম যে, প্রায় ৫৬টি প্রতিষ্ঠানের ৭০০ থেকে ৮০০ শিক্ষক এ বিল সাবমিট করেননি। গড়িমসি করে সোমবার বিকেল পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠান সাবমিটই করেননি। যারা করেছেন তারা বেতন পেয়ে যাবেন। এবং বৈশাখী ভাতার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এক হাজার ১৬৭ প্রতিষ্ঠানের ২২ হাজার ৯৩৪ জন শিক্ষক এখনো বিল সাবমিট করেননি। আমরা আগামী বুধবারের মধ্যে বিল সাবমিশন শেষ করতে চাই। যেনো বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব পাঠাতে পারি।

এর আগে ২৭ মার্চ এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট করার অপশন চালু করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষক- কর্মচারীকে বিল সাবমিটের আহ্বান জানানো হয়।

কত তারিখের মধ্যে বিল সাবমিট করতে হবে- এমন প্রশ্নের উত্তরে এক কর্মকর্তা বলেছিলেন, এপ্রিলের ২ তারিখের মধ্যে আমরা বিল সাবমিট শেষ করতে চাই।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। ২৮ মার্চের মধ্যে বিল সাবমিট করার শেষ সময় ছিল।

Read Previous

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, ৫২ বছর পর খেলবে ডিআর কঙ্গোও

Read Next

বাংলাদেশের আটকেপড়া জাহাজ নিয়ে সুখবর দিলো ইরান

Most Popular