ভুয়া পরিচয় দিয়ে তেল নিতে চেষ্টা করছিলেন যুবক, ধরা পড়ে দিতে হলো জরিমানা

রাজশাহী নগরীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে নিয়ম ভঙ্গ করে জ্বালানি তেল নেয়ার চেষ্টার অপরাধে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ঐ অনাদায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায় পাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় ধারণ করে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর ‘সড়ক পরিবহন আইনে দশ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read Previous

তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

Read Next

যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে: আইআরজিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular