সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সরকার কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াই অনুসরণ করা হবে এবং এ বিষয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে কাজ চলছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী
তিনি বলেন, এ সংক্রান্ত একটি সচিব কমিটি রয়েছে, যা প্রস্তাবিত বেতন কাঠামো পর্যালোচনা করে সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ড. তিতুমীর আরও বলেন, সাধারণত পে-কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি পদ্ধতিগতভাবে কাজ শুরু করে থাকে। বর্তমান ক্ষেত্রেও একই ধারা অনুসরণ করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
