ভোলায় নারী কর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামায়াতের মহিলা শাখার মানববন্ধন

ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচারের অভিযোগে বিবি সাওদা (৩৭) নামে ভোলার এক নারীকে গ্রেফতার করা হয় গত ৫ এপ্রিল রাতে। তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলাও। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহিলা শাখা।

ওই নারীকে গ্রেফতার ও মামলার বিষয়টিকে বাকস্বাধীনতার ওপর সরকারি নগ্ন হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংসদে। এমন পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার আদালত ভুক্তভোগী নারীকে জামিন দেন।

এই ঘটনাকে নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণের দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়ে বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা।

এ সময় বক্তারা বলেন, ভোলার ঘটনা প্রমাণ করে দেশে বাকস্বাধীনতা কঠিন সংকটে পড়তে যাচ্ছে।

এ সময় সরকারকে গঠনমূলক সমালোচনা গ্রহণে উদার ও আন্তরিক হবার আহ্বান জানান বক্তারা। ভুক্তভোগী নারীর মুক্তিকে ইতিবাচক হিসেবে দেখলেও তার বিরুদ্ধে হওয়া মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধনে।

Read Previous

গত চব্বিশ ঘণ্টায় ঢাকা শিশু হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

Read Next

মাদারীপুরে জব্দ করা ২৭ মণ জাটকা গেল এতিমখানায়

Most Popular