চোখ রাঙাচ্ছে বজ্রবৃষ্টি, কেমন হবে পহেলা বৈশাখের আবহাওয়া?

কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমের মধ্যেই কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তবে পহেলা বৈশাখের উৎসবে এবার প্রকৃতির মেজাজ হতে পারে ভিন্ন। রমনার বটমূল থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা-উৎসবে মেতে ওঠার দিনে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
চোখ রাঙাচ্ছে বজ্রবৃষ্টি, কেমন হবে পহেলা বৈশাখের আবহাওয়া?

শনিবার (১১ এপ্রিল) সকালে অধিদফতরের দেয়া পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এই পূর্বাভাসে জানানো হয়, পহেলা বৈশাখে দেশের বাকি অংশে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির প্রভাবে ওইদিন সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা উৎসবে আসা মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে।

এদিকে আজ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আজ ও আগামীকাল দেশজুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে আপাতত গরমের দাপট থাকলেও ১৪ এপ্রিলের বৃষ্টি জনজীবনে সাময়িক স্বস্তি ও বৈশাখী আমেজে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে।

Read Previous

ঠাকুরগাঁওয়ে ২ মরদেহ উদ্ধার

Read Next

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular