স্কোয়াড ছোট করতে যাচ্ছে রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর বাজে সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বড় কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ শুরু করেছে বিস্তৃত বিশ্লেষণ। পারফরম্যান্স, দল গঠন এবং ভবিষ্যৎ পরিকল্পনা-সব কিছুই এখন পুনর্মূল্যায়নের আওতায়।

সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি ঘুরছে কোচ আলভারো আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে। তার অবস্থান এখনও নিশ্চিত নয়, আর ইতোমধ্যেই সম্ভাব্য নতুন কোচদের নাম আলোচনায় আসছে। ফলে লা লিগার বাকি ম্যাচগুলো তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, আগামী মৌসুমের জন্য স্কোয়াড ছোট করার পরিকল্পনা করছে ক্লাব। প্রায় ২২ জন খেলোয়াড় নিয়ে দল সাজানো হবে, আর প্রয়োজন অনুযায়ী যুক্ত করা হবে তরুণ প্রতিভা যেমন থিয়াগো পিতার্চ ও হোয়ান মার্টিনেজ। ক্লাবের অভ্যন্তরীণ মূল্যায়নে মনে করা হচ্ছে, বড় স্কোয়াডের কারণে অনেক খেলোয়াড় যথেষ্ট সুযোগ পাননি, যা অসন্তোষের জন্ম দিয়েছে।

কিছু খেলোয়াড়ের বিদায় প্রায় নিশ্চিত। ডেভিড আলাবার চুক্তি জুনে শেষ হচ্ছে, আর ড্যানি সেবালোসও দল ছাড়তে পারেন। আন্তোনিও রুডিগার-এর চুক্তির মেয়াদ শেষ হলেও ভালো পারফরম্যান্স তাকে থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অন্যদিকে, অধিনায়ক দানি কারভাজালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে তার ইচ্ছার ভিত্তিতে।

এছাড়া এডুয়ার্দো কামাভিঙ্গা ও রাউল এসেনসিও সহ আরও কয়েকজনের ভবিষ্যৎ অনিশ্চিত। তবুও ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবেন এমবাপ্পে, ভিনিসিউস এবং বেলিংহ্যাম।

তাদের পাশাপাশি অভিজ্ঞদের মধ্যে কোর্তোয়া, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এডার মিলিতো, ফেদেরিকো ভালভার্দে, অরেলিয়ান চুয়ামেনি ও আরদা গুলাররাও দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই থাকবেন।

Read Previous

তওবা করার সঠিক নিয়ম ও দোয়া

Read Next

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মমতাজ আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular