রাজধানীর গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কলাবাগান থানা পুলিশ ওই হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থতার কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানায়, খবর পেয়ে বিকেলের দিকে হোটেলটির একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
Tags: মরদেহ উদ্ধার
