স্যান্ডেলের ভেতর লুকানো ছিল ৩২৫০ পিস ইয়াবা, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় স্যান্ডেলের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ২৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নগরের মোহরা কাজীর হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (২৮), মো. ইসমাইল (২৬) ও মো. হোসেন (২৭)। তাদের সবার বাড়ি উখিয়া উপজেলায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি ইয়াবার একটি চালান নিয়ে চান্দগাঁওয়ের মোহরা এলাকায় বিক্রির উদ্দেশে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।

তল্লাশির সময় দুই আসামির পায়ে থাকা স্যান্ডেলের ভেতর বিশেষভাবে লুকানো ১২টি প্যাকেট পাওয়া যায়। সেগুলো খুলে মোট ৩ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৯ লাখ ৭৫ হাজার টাকা।

র‍্যাবের কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক পাচারকারীরা নতুন নতুন কৌশল ব্যবহার করছে। স্যান্ডেলের ভেতর ইয়াবা বহনের ঘটনাটি তেমনই একটি অভিনব পদ্ধতি।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের চান্দগাঁও থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Read Previous

শিক্ষাখাতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে

Read Next

দিনে বিদ্যুৎ ঘাটতি ২ হাজার ৮৬ মেগাওয়াট, লোডশেডিং করতে বাধ্য হচ্ছি

Most Popular