চাকসুর বাজেট ১ কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকা অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) তাদের বার্ষিক বাজেট হিসেবে ১ কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকা অনুমোদন করেছে। ৭ম ক্যাবিনেটের তৃতীয় জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে চাকসুর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে করা একটি পোস্টের বরাত এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক ভবনের উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাকসুর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল্-ফোরকান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব।

সভায় জানানো হয়, এর আগে ১ এপ্রিল অনুষ্ঠিত বাজেট অধিবেশনে চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ৫ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ৮৭৩ টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। পরবর্তীতে তিন দফা আলোচনা ও পর্যালোচনার পর বাজেট কমিটি তা সংশোধন করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করে।

তৃতীয় জরুরি সভায় কোষাধ্যক্ষ অনুপস্থিত থাকায় সভাপতির অনুমতিক্রমে সহ-সভাপতি ইব্রাহীম হোসেন রনি সংশোধিত বাজেট উপস্থাপন করেন। উপস্থাপিত বাজেটের ভিত্তিতে ১ কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৯৫ টাকা সর্বসম্মতিতে অনুমোদন দেওয়া হয়।

তবে সভায় জানানো হয়, বাজেট অনুমোদিত হলেও এখনো চাকসুর অ্যাকাউন্টে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। ইউজিসিতে চিঠি প্রেরণের পর অনুমোদন সাপেক্ষে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটিতে উপস্থাপন করা হবে। পরবর্তীতে সিন্ডিকেটে অনুমোদন পেলে চাকসু আনুষ্ঠানিকভাবে বাজেট গ্রহণ করবে।

Read Previous

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: মোকাবিলায় কাজ কর‌ছে সি‌টি‌টি‌সি

Read Next

আমেরিকায় পড়তে গিয়ে মাদারীপুরের তরুণী খুন, পাওয়া যায়নি লাশও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular