প্রীতি জিনতার কাছে ওপেনিংয়ে নামার আবদার চাহালের!

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ডানহাতি লেগ স্পিনে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে ১৮১ ম্যাচে নিয়েছেন ২২৫ উইকেট। সেই যুজবেন্দ্র চাহালই কি না পাঞ্জাবের মালিক প্রীতি জিনতার কাছে এক ম্যাচে সবার আগে ব্যাটিংয়ে নামার আবদার জানিয়েছেন!

আইপিএলে বোলারদের ব্যাটিং ইনিংস উদ্বোধন করা নতুন কিছু নয়। বেশ কয়েকজন বোলারকেই ওপেনিং বা টপঅর্ডারে ব্যাট করতে দেখা গেছে। কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারিন তো সফলই হয়েছেন। চাহালের বাসনাটা কি সে রকমই? না। আইপিএলে ১৮১ ম্যাচের ২০ ইনিংসে তার ৩৭ রানই সেটার প্রমাণ। পাঞ্জাব স্পিনার এই আবদার জানিয়েছেন রসিকতা করে।

এক্সে (সাবেক টুইটার) এক প্রশ্নে প্রীতি জিনতাকে তিনি বলেন, ‘ম্যাম, এক ম্যাচে যদি ওপেনিং করার সুযোগ দিতেন!’ বলিউড অভিনেত্রীও রসিকতা করতে ছাড়েননি। উত্তরে লিখেছেন, ‘যুজি, অবশ্যই। তোমার জন্য যেকোনো কিছু। আইপিএল শেষ হতে দাও। এর পরে যে ম্যাচেই তুমি (ওপেন করতে) চাও। আমি নিশ্চিত প্রব (সিমরান) ও প্রিয়ানশ (আরিয়া) কিছু মনে করবে না।’

প্রবসিমরান ও প্রিয়ানশ আরিয়া পাঞ্জাবের ওপেনার। তাদের ব্যাটে পাঞ্জাব এবারের আসরে উড়ছে। দলটি এই আসরে এখনও একটি ম্যাচও হারেনি। ১৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। তাদের ৭ ম্যাচের মধ্যে কেবল একটি পরিত্যক্ত হয়েছিল। এক ম্যাচে তো রেকর্ড ২৬৫ রান তাড়া করেও জিতেছে। এই যাত্রায় প্রবসিমরান ১৯২ স্ট্রাইকরেটে ২৮৭ ও আরিয়া প্রায় আড়াইশ স্ট্রাইকরেটে ২৫৪ রান করেছেন।

চাহাল পাঞ্জাবের এই ৭টি ম্যাচেই খেলেছেন। যদিও আসরটা ভালো যাচ্ছে না তার। ৬ ইনিংসে বোলিং করে নিয়েছেন মাত্র ৪ উইকেট। সেটাও ৯.৭৬ ইকোনমি ও ৫১.২৫ গড়ে। আর ব্যাট হাতে? কখনও ক্রিজেই নামতে হয়নি।

Read Previous

যুদ্ধের সময় বিভ্রান্ত করা শক্তি এখনো বিভ্রান্তি ছড়াতে চায়: প্রধানমন্ত্রী

Read Next

গণহত্যাকারী, চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা: আসিফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular