২০২৬ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এ পর্যায়ে আগামী ৬ মে পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফি জমা দেয়া যাবে ৬ মে পর্যন্ত। তবে পরিশোধ করতে হবে বিলম্ব ফি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের সব মাদরাসার অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২৬ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার ফরমপূরণের সময় ৬ মে (বিলম্ব ফিসহ) পর্যন্ত বাড়ানো হলো। ফি জমা দেয়ার শেষ তারিখ ৭ মে। উল্লেখ্য বিগত ২২ ফেব্রুয়ারির চিঠিতে দেয়া ফরমপূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
Tags: সময় বাড়লো
