হবিগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহকর্মীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করায় প্রভাবশালী মহলের হুমকি ও চাপের মুখে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (২ মে) দুপুর ১২টায় হবিগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ও তার পরিবার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, চুনারুঘাট উপজেলার চুরতা গ্রামের শামীম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ওই নারী। গত বছরের ২৩ এপ্রিল দুপুরে বাড়ির একটি কক্ষে আটকে শামীম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

পরবর্তীতে গত ২৩ ডিসেম্বর অভিযুক্ত শামীম ওই গৃহকর্মীকে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভুক্তভোগী নারীর অভিযোগ, এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চাইতে গেলে স্থানীয় প্রভাবশালীরা তাকে এবং তার পরিবারকে চাপ দিতে শুরু করে। ধর্ষক ও তার সহযোগীদের অব্যাহত হুমকির মুখে তারা বর্তমানে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বলেন, ‘আমরা আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু এখন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা যেন নিজ এলাকায় নিরাপদে বসবাস করতে পারি, সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

Read Previous

জলাবদ্ধতা থেকে বাঁচতে রূপগঞ্জের খালগুলোর পুনঃখনন জরুরি

Read Next

একটি দল সংখ্যালঘুদের ভোট ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল: আখতার হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular