রংপুরে বাজেয়াপ্ত করা ৩৬ লাখ টাকার তামাকজাত পণ্য ধ্বংস

রংপুরে রাজস্ব ফাঁকি দেওয়া ৩৬ লাখ টাকা মূল্যের অবৈধ বিড়ি, গুল ও জদ্দা ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নগরীর দেওডোবা এলাকায় এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের যুগ্ম কমিশনার পায়েল পাশা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্গা অবন্তীসহ রংপুর মেট্রোপলিটন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা তামাক ও তামাকজাত পণ্যগুলো গুদামে সংরক্ষিত ছিল। আইন অনুযায়ী সেগুলো ধ্বংস করা হয়েছে।

যুগ্ম কমিশনার পায়েল পাশা বলেন, চোরাচালান প্রতিরোধ, নকল ব্যান্ডরোল ব্যবহার বন্ধ এবং রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ও ধ্বংস কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read Previous

প্রমোদতরীতে কীভাবে ছড়ালো হান্টাভাইরাস, যা বলছে হু

Read Next

ঈদে বাড়ি ফেরা হলো না সৌদি প্রবাসী শাওনের

Most Popular