বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। আর এই উৎসব মানেই তারকাদের গ্ল্যামার, ফ্যাশন আর স্টাইলের ঝলক। এবারের আসরেও সেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
মঙ্গলবার (১২ মে) শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৩ মে পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সমালোচকদের উপস্থিতিতে জমে উঠেছে এবারের আয়োজন।
ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে নতুন লুকে হাজির হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবিতে প্যাস্টেল রঙের নান্দনিক গাউনে ধরা দেন আলিয়া, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
কান সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহের মধ্যে আলিয়ার পোশাক যেন তৈরি করেছে আলাদা এক আবহ। ফ্লোরাল ডিজাইনের প্যাস্টেল শেডের গাউনটির সঙ্গে ছিল হালকা মেকআপ ও পরিমিত হেয়ারস্টাইল। পুরো লুকে ছিল এক ধরনের
কখনো ক্যামেরার সামনে প্রাণখোলা হাসি, আবার কখনো গম্ভীর অভিব্যক্তিতে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলোতে তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং স্বাভাবিক সৌন্দর্য ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
ছবি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় আলোচনায় উঠে আসে আলিয়ার এই ফ্যাশন স্টেটমেন্ট। অনেকেই মন্তব্য করছেন, প্যাস্টেল রঙের পোশাকে তাকে রূপকথার রাজকন্যার মতো লাগছিল।
বিশেষ করে সমুদ্রতীরের প্রাকৃতিক আলো আর নরম রঙের পোশাকের সমন্বয় তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে মনে করছেন ফ্যাশনপ্রেমীরা।
উৎসবের শেষ দিনে ঘোষণা করা হবে মর্যাদাপূর্ণ ‘পাম দ’র’ পুরস্কার। আর তার আগেই লালগালিচা ও বিভিন্ন আয়োজনে তারকাদের উপস্থিতি ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ।
