নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নিলামের মাধ্যমে আরও ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি মে মাসে মোট ৩১ কোটি ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৫৯৮ কোটি ৩৫ লাখ বা ৫.৯৮ বিলিয়ন ডলার।

Read Previous

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় ৬ মাসও টিকবে না: ডিএমকে বিধায়কের চ্যালেঞ্জ

Read Next

মে মাসের ১৭ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৮ কোটি ডলার

Most Popular