রাজশাহীর হিমসাগর-আম্রপালি যাচ্ছে ফ্রান্সে

রাজশাহীর বাঘা থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো ফ্রান্সে আম রফতানি করা হচ্ছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় হিমসাগর ও আম্রপালি জাতের ৫৫০ কেজি আম পাঠানো হবে; যারমধ্যে ২৫০ কেজি হিমসাগর ও ৩০০ কেজি আম্রপালি।

আমপাড়া প্যাকেটিংসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সাদি এন্টারপ্রাইজ। গেল বছর আম না পাঠানো গেলেও বেশ কয়েক বছর ধরে সাদি এন্টারপ্রাইজ বিদেশে আম রফতানি করে আসছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত সময়ে এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ আম বিদেশে পাঠানো হয়েছে, তবে উচ্চ বিমান ভাড়া এবং আন্তর্জাতিক সমস্যার কারণে রফতানি কমে গেছে। এ বছর আম রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০০ মেট্রিক টন।

রফতানিকারক শফিকুল ইসলাম সানা জানান, বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্যমাত্রা শেষ পর্যন্ত অর্জিত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত বছর কোনো আম রফতানি হয়নি। তার আগের বছরগুলোতে যথাক্রমে ২০ মেট্রিক টন এবং ৩৬ মেট্রিক টন আম রফতানি করা হয়েছিল। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার রফতানি শুরু হওয়াটা একটি ইতিবাচক দিক। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী আম পাঠানো সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বিমান ভাড়া অত্যন্ত বেশি। দুবাইসহ মধ্যপ্রাচ্যে অস্থিরতা চলছে।

সাদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সানা বলেন, ‘আম বিদেশে পাঠানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষণ করা হয়। আমরা গাছ থেকে আম নামিয়ে আমগুলো প্যাক করে নারায়ণগঞ্জে পাঠাব। সেখান থেকে প্রক্রিয়াজাত হয়ে বিমানে ফ্রান্সে পাঠানো হবে। প্রথম চালানে ৫৫০ কেজি আম পাঠানো হচ্ছে। যারমধ্যে ২৫০ কেজি হিমসাগর ও ৩০০ কেজি আম্রপালি।

এ বিষয়ে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, চলতি মৌসুমে প্রথমে বাঘা থেকে ফ্রান্সে আম পাঠানো হচ্ছে। এই যাত্রায় ৫৫০ কেজি আমের মধ্যে ২৫০ কেজি হিমসাগর ও ৩০০ কেজি আম্রপালি।

Read Previous

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

Read Next

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular