অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

স্ত্রী ইকরা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ বুধবার (২৪ জুন) দিন ধার্য করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ইকরাকে উদ্দেশ্য করে আলভী অপমান ও বিভিন্ন ধরনের মানসিক অত্যাচারসহ উসকানিমূলক কথাবার্তা উল্লেখ করে তার ফেসবুকে পোস্ট করত। আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি সে অন্য নারীর সাথে ছবি সংযুক্ত করে উসকানিমূলক কথাবার্তা উল্লেখ করে তার ফেসবুকে পোস্ট করে। মামলার মূল রহস্য উদ্ঘাটনসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার, শনাক্তকরণ ও আসামির স্থায়ী ঠিকানা উদ্ঘাটনের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

প্রসঙ্গত, ইকরার মৃত্যর পর আলভী আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত দেশে ফেরেন ও আত্মসমর্পণ করেন। তার আত্মসমর্পণের আগে অভিনেতার মা নাসরিন সুলতানা একই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান।

Read Previous

৪ কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার, ব্যয় কত?

Read Next

বৈচিত্র্যময় আমেজে নজরুলের গানে বর্ণালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular