‘ব্রাজিল ফিরেছে আসল রূপে’-স্কটল্যান্ড ম্যাচের পর রোমারিওর উচ্ছ্বাস

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার পর ব্রাজিলের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফরোয়ার্ড রোমারিও। প্রথম দুই ম্যাচের তুলনায় দল যে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সংগঠিত ফুটবল খেলেছে, সেটিই সবচেয়ে বেশি আশাবাদী করেছে তাকে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’-তে লেখা এক কলামে রোমারিও বলেছেন, বিশ্বকাপের শুরু থেকেই সেরা ফুটবল খেলা দল সবসময় চ্যাম্পিয়ন হয় না; বরং টুর্নামেন্ট যত এগোয়, যারা নিজেদের আরও শক্তিশালী করে তোলে, তারাই শেষ পর্যন্ত সফল হয়। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে তিনি সেই উন্নতিরই প্রমাণ হিসেবে দেখছেন।

বিশেষ প্রশংসা পেয়েছেন ভিনিসিউস। চার গোল করা এই ফরোয়ার্ডকে তিনি বর্তমানে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে উল্লেখ করেছেন। ইনজুরিতে থাকা রাফিনিয়ার অনুপস্থিতিতে ভিনিসিউস দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

রোমারিওর মতে, গোলরক্ষক অ্যালিসন গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনটি দারুণ সেভ করে দলের নিরাপত্তা নিশ্চিত করেছেন। পাশাপাশি মাঝমাঠে ব্রুনো গিমারেসও নিয়ন্ত্রণ ও সৃজনশীলতা এবং ডান প্রান্তে দানিলো ও তরুণ রায়ানের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো।

দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে মাঠে ফেরা নেইমারকেও স্বাগত জানিয়েছেন সাবেক এই তারকা। তার মতে, নেইমার এখনও পুরোপুরি ম্যাচ ফিট না হলেও শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন এবং টুর্নামেন্টের সঙ্গে সঙ্গে আরও উন্নতি করবেন।

সবশেষে কোচ আনচেলত্তির প্রশংসা করে রোমারিও বলেন, ইতালিয়ান এই কোচ সঠিক দল খুঁজে পেয়েছেন এবং ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর মতো সব গুণই তার মধ্যে রয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখে রোমারিওর বিশ্বাস, শিরোপার পথে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেসাওরা।

Read Previous

জার্মানির সামনে বাঁচা-মরার লড়াই ইকুয়েডরের

Read Next

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular