ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। এ ছাড়া, ডেঙ্গুতে মোট আক্রান্ত ১৯৮ জনের মধ্যে পুরুষ ১২৬ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছর মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৮ জন মারা গেছেন জুন মাসে। এ ছাড়া, মে মাসে ১ জন, ফেব্রুয়ারিতে ২ জন এবং জানুয়ারিতে মারা গেছেন ২ জন।

এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

Read Previous

কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

Read Next

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular