কেউ যেন চক্রান্ত করতে না পারে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী প্রচেষ্টা চালাচ্ছেন। উসকানি দিয়ে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যেন কোনো চক্রান্ত করতে না পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি কাজ করবে বিএনপি। কোনো অপশক্তি আর এই জাতির ঐক্য ভাঙতে পারবে না। চক্রান্ত, উসকানি এড়িয়ে নির্ভয়ে রথযাত্রা পালিত হবে। সরকারের ভাবমূর্তি কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে থাকবে বিএনপি।

স্কুল ফিডিং কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সচেতন হতে হবে। মানহীন খাবার দিয়ে যারা অপরাধ করছেন তাদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানান তিনি।

Read Previous

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম

Read Next

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

Most Popular