বর্ষা এলেই ঢাকায় সমন্বয়ের কঠিন অবস্থা বুঝা যায়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা দীর্ঘকালের পুঞ্জীভূত। বর্ষা এলেই ঢাকায় সমন্বয়ের কঠিন অবস্থা বুঝা যায়।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ। এখানে অর্থনীতির মূল জায়গা ঢাকা। ঢাকা সৃষ্টির পর থেকে দুটি সংস্কৃতি গড়ে উঠৈছে, একটি নগর এবং আরেকটি গ্রাম্য। সবাই শহরের নাগরিক হয়ে উঠতে পারেনি। শহর বড় হচ্ছে, জনগন বাড়ছে, বর্জ্যও বাড়ছে। দেশের বাহিরে গেলে চকলেটের খোসা ফেলতেও ডাস্টবিন খোজা হয়, এটা মানসিকতার ব্যাপার।

তিনি বলেন, আমরা নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা সে চিন্তাকে আমাদের এগিয়ে নিতে হবে। আমরা ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে। এখানে বিএনপি-জামায়াত দেখবো না। রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে রাজধানীকে গড়ে তুলতে সবাই কাজ করতে হবে। বহু সেমিনার হয়েছে, এবার ঢাকাকে গড়ে তুলতে হবে। গুলশান, বনানী, বারিধারায় শিক্ষিত সচেতন মানুষেরা থাকেন, তাদের ভেতর সচেতনতা তৈরি করে সেটিকে এগিয়ে নিতে হবে। স্কুল পর্যায় থেকেই সচেতনতা তৈরি করতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তুরাগ দখল হয়েছে নিয়মিত ব্যবস্থায়। এখান থেকে নিজেদের সচেতন হতে হবে। বুড়িগঙ্গা, তুরাগ দখলমুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। এই নদীগুলো না বাঁচাতে পারলে ঢাকা বাঁচবে না।

এসময় মির্জা ফখরুল বলেন, ঢাকায় এআই চালিত ট্রাফিক সিগন্যাল চালুর পর থেকে সড়কে শৃঙ্খলা কিছুটা আয়ত্ত্বে এসেছে। কেননা এআই মামলার ভয় আছে।

Read Previous

মসজিদকেন্দ্রিক সমাজ গঠন ইসলামের আদর্শ মডেল

Read Next

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular