খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

ইরান ও ইরাকে আয়োজিত ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতায় ৪ কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তেহরান শাখা।

বুধবার (১৫ জুলাই) তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির তেহরান কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ বলেন, তেহরান, কুম, মাশহাদ, নাজাফ ও কারবালায় আয়োজিত জানাজা ও শোকানুষ্ঠানে সম্মিলিতভাবে ৪ কোটিরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এই শোকানুষ্ঠান বিশ্বব্যাপী এক ঐতিহাসিক ঘটনায় পরিণত হয়েছে। পাঁচটি শহরে লাখো মানুষের ঢল নামে এবং তা ইসলামী ঐক্য ও প্রতিরোধ অক্ষের সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

হাসানজাদেহ জানান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, ভারত এবং কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল থেকে শোকাহত মানুষ জানাজায় অংশ নিতে ইরান ও ইরাকে যান।

গত ৯ জুলাই মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজারে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হয়। এর আগে তেহরান, কুম এবং ইরাকের বিভিন্ন শহরে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় মর্যাদায় শোক ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Read Previous

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২২৩৯ মামলা

Read Next

ম্যারাডোনার অনুপ্রেরণায় ইংল্যান্ডকে হারাতে চায় আর্জেন্টিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular