মসজিদ-হাসপাতাল নির্মাণ করছেন ববিতা, সঙ্গী দুই বোন

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে জনপ্রিয় ও প্রভাবশালী তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। রুপালি পর্দায় অসংখ্য কালজয়ী চরিত্র উপহার দিয়েছেন তিনি। জীবনের শেষ অধ্যায়ে এসে রেখে মানুষের জন্য মসজিদ ও হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন তারা।

সম্প্রতি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা যশোরের পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগে পাশে রয়েছেন বড় বোন সুচন্দা এবং ছোট বোন চম্পাও।

যশোরের বিজয়নগরে শৈশবের স্মৃতিবিজড়িত দাদাবাড়ি ঘুরতে গিয়ে মসজিদ নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত করেছেন ববিতা। তার ভাষ্যমতে, আল্লাহ তাকে একটি ভালো কাজের সুযোগ করে দিয়েছেন। খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ করতে চান তিনি।

এ প্রসঙ্গে সময় সংবাদকে সুচন্দা জানান, মসজিদ নির্মাণের সিদ্ধান্তটি পুরোপুরি পারিবারিক। ববিতা শুরু থেকেই বিষয়টি নিয়ে খুব আন্তরিক। পরিবারের সকলেই এ কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন।

তিন কন্যা খ্যাত কিংবদন্তি অভিনেত্রীদের মা ছিলেন একজন চিকিৎসক। তার স্মৃতিকে সম্মান জানিয়ে মসজিদের পাশেই ‘তিন কন্যা দাতব্য চিকিৎসালয়’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের। এ প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষের চিকিৎসা সেবায় অবদান রাখতে চান তারা। যদি মসজিদ ও দাতব্য চিকিৎসালয় নির্মাণ করতে পারেন তবে জীবনে এটিই হবে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানান সুচন্দা।

এদিকে তিন বোনের এ মানবিক উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন সুচন্দা, ববিতা ও চম্পা। নেটিজেনদের অনেকেই বলছেন, সমাজের প্রতি শিল্পীদের এমন দায়বদ্ধতাই হতে পারে অন্যদের জন্য অনুপ্রেরণা।

Read Previous

ম্যারাডোনার অনুপ্রেরণায় ইংল্যান্ডকে হারাতে চায় আর্জেন্টিনা

Read Next

কোনো নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular