আর্জেন্টিনা জুলাই মাসে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলে একবারও জিততে পারেনি

কাতারে প্রচন্ড গরম। তাই ২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নভেম্বর-ডিসেম্বরের শীতে। এই আসর দিয়ে তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলে আর্জেন্টিনা। তারা আগের দুটি শিরোপা জিতে জুন মাসে।

বিশ্বকাপের ফাইনাল বিবেচনায় আর্জেন্টিনার জন্য জুলাই মাসটি অপয়াই কি না! এই মাসে তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলে তিনবার শিরোপা হাতছাড়া করেছে তারা। যার শুরুটা হয় ১৯৩০ সালে প্রথম আসর দিয়ে। ওই আসর শুরু হয় ১৩ জুলাই। ৩০ জুলাইয়ের ফাইনালে আর্জেন্টিনা হেরে যায় উরুগুয়ের কাছে।

আর্জেন্টিনা দ্বিতীয়বার রানার্সআপ হয় ১৯৯০ সালে ইতালিতে বসা আসরে। জুন-জুলাইয়ের ওই আসরে গ্রুপপর্বে সোভিয়েত ইউনিয়ন, রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিল, কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়া ও সেমিফাইনালে ইতালিকে হারিয়ে ফাইনালে উঠা আর্জেন্টিনা হারে পশ্চিম জার্মানির কাছে।

২০১৪ সালে ব্রাজিলেও জুন-জুলাইয়ে বিশ্বকাপ বসেছিল। আর্জেন্টিনা এই আসরেও জার্মানির কাছে শিরোপা খোয়ায়। তারা গ্রুপপর্বে বসনিয়া, ইরান ও নাইজেরিয়াকে, রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডকে, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ও সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছিল।

এবারও জুলাই মাস। মেটলাইফের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই জুলাইয়ে তারা শিরোপা জিততে পারবে তো?

Read Previous

৬৫ বছর বয়সের পর যে ১০ খাবার এড়িয়ে চলবেন

Read Next

বিশেষ শিশুদের নিয়ে জেসিআই ঢাকা ইউনাইটেডের ফল উৎসব

Most Popular