ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা

আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে তার। খবরটি মেঘলার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মেঘলার ফেসবুক পোস্টে লেখা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন।

বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আরও লেখা হয়, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’

খবরটি শুনে উদ্বেগ প্রকাশ করেছেন মেঘলা মুক্তার অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকে সুস্থতা কামনা করেছেন অভিনেত্রীর।

র‍্যাম্পে কাজ করতেন মেঘলা। ‘সাকালা কালা ভাল্লাভুডু’ নামের একটি তেলেগু ছবিতেও অভিনয় করেছেন। দেশের ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ ছবিগুলোতে দেখা গেছে তাকে।

সবশেষে ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করে আলোচিত হন মেঘলা।

 

Read Previous

বিনামূল্যে হার্নিয়া ও হাইড্রোসিল অপারেশন করবে রংপুর কমিউনিটি হাসপাতাল

Read Next

এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular