দর্শনার্থীদের জন্য চালু হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের দর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই প্রথম দিনের নির্ধারিত ৯০০টি টিকিটের সবকটি বিক্রি হয়ে যায়।

ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মারক, আলোকচিত্র, ভিডিও ও ব্যবহৃত সামগ্রী দিয়ে সাজানো হয়েছে এই স্মৃতি জাদুঘর। ভিড় সামলাতে ও সঠিক ব্যবস্থাপনার জন্য প্রতিদিন সর্বোচ্চ ৯০০ দর্শনার্থীকে নির্দিষ্ট ৩টি স্লটে (সকাল ১১টা, দুপুর ১টা ও বিকেল ৪টা) প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন করে ঢুকতে পারবেন। কাউন্টার ও অনলাইনে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে টিকিট মূল্য।

এর আগে গত বুধবার উদ্বোধনের দিন কেবল শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থাকলেও বৈরী আবহাওয়ার মধ্যে ভিড় জমে যায়। দীর্ঘ সময় ফটক বন্ধ থাকায় একপর্যায়ে বিক্ষুব্ধ জুলাইযোদ্ধা, আহত ও দর্শনার্থীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করে দর্শনার্থীদের প্রবেশ স্বাভাবিক করা হয়।

Read Previous

তিন বিভাগে বন্যার শঙ্কা

Read Next

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

Most Popular