গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দ্রুত রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।

Read Previous

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

Read Next

ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন

Most Popular