বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ। তিনি বর্তমান বিএনপি নেতা তারেক রহমানের ছোট ভাই।
১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করা আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তার জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া আরাফাত রহমান কোকোর স্মরণে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Tags: আরাফাত রহমান কোকোর
