দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।
শনিবার (১০ অক্টোবর) চাকরিপ্রার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রার্থীদের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেছেন মতিউর রহমান, আল মামুন, জোবায়ের আলম শেখ।
চাকরিপ্রার্থীদের তিন দফা দাবি
১. দ্রুত সময়ের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
২. ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির আগে বিশেষ বা অন্য কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা।
৩. ১৯তম নিবন্ধন বয়সসীমা ১ জুন ২০২৫ ধরে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে।
Tags: শিক্ষক নিবন্ধন
