ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ ও সময়সূচি চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার, সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন।

‎জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় ধাপে এবং কোন সময়ে অনুষ্ঠিত হবে, এর রূপরেখা ও দিনক্ষণ এই বৈঠকে চূড়ান্ত করা হবে। আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম ধাপের ভোট শুরু হতে পারে এবং আগামী বছরের ৬ জুনের মধ্যে সব ধাপের নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের।

এ ছাড়াও সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫’-এর খসড়া অনুমোদন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Read Previous

ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী

Read Next

ছোটবেলা থেকে শিশুর মানি ম্যানেজমেন্ট শেখানো কতটা দরকার জানেন?

Most Popular