মোহামেডানের তৃতীয় ও কিংসের দ্বিতীয় জয়

বাংলাদেশ ফুটবল লিগে ড্র দিয়ে আসর শুরু করা বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পরপর দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে, সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব টানা তিন ম্যাচ জিতে পুলিশ এফসির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে।

গাজীপুরে বসুন্ধরা কিংস ৩-০ গোলে সিটি ক্লাবকে এবং মানিকগঞ্জে মোহামেডান ২-০ গোলে পিডব্লিউডিকে হারিয়েছে।

সিটি ক্লাবের বিপক্ষে কিংসের হয়ে গোল করেছেন রবসন রবিনিয়ো, এমেকা ওজবুগ ও কাজেম শাহ কিরমানি। লিগের প্রথম ম্যাচে আরামবাগের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শুরু হয়েছিল কিংসের যাত্রা।

পরের ম্যাচে ওয়ান্ডারার্সকে ৭-০ গোলে হারিয়ে জয়ে ফেরে দলটি। এরপর সিটি ক্লাবকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ফেডারেশন কাপের পাঁচবার ও স্বাধীনতা কাপের তিনবারের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, মানিকগঞ্জে পিডব্লিউডির বিপক্ষে মোহামেডানের জয়ে গোল করেছেন সোলেমান দিয়াবাতে ও মিনহাজুল রাকিব। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে রয়েছে মোহামেডান। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে।

Read Previous

শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার

Read Next

প্রধানমন্ত্রী একটি উদার রাষ্ট্র গড়ার চেষ্টা করছেন: প্রেস সচিব

Most Popular